কোহলিকে নিয়ে ভুল তথ্য, ক্ষমা চাইলেন ডি ভিলিয়ার্স
কোহলিকে নিয়ে ভুল তথ্য, ক্ষমা চাইলেন ডি ভিলিয়ার্স সপ্তাহ খানেক আগেই দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এবি ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন, দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন বিরাট কোহলি-আনুশকা শর্মা দম্পতি।এর আগে, কোহলি কিংবা তার কাছের কেউই এই বিষয়ে কোনো কথা বলেননি। তবে প্রোটিয়া এই কিংবদন্তির কথায় অনেকেই বিষয়টি বিশ্বাস করেছিলেন। কিন্তু পাঁচ দিন ব্যবধানেই সুর পাল্টেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। এবার ডি ভিলিয়ার্স নিজেই জানিয়েছেন, বিরাট কোহলির দ্বিতীয় সন্তান প্রসঙ্গে যে খবরটি দিয়েছিলেন, সেটি ভুল ছিল। সাবেক এই প্রোটিয়া ক্রিকেটারের মন্তব্য, কোহলির জীবনে কী ঘটছে, তার কিছুই জানেন না তিনি। ডি ভিলিয়ার্সের ভাষ্য, পরিবারই সবার আগে, যেটা আমি সেদিন ইউটিউবেই বলেছি। তবে একই সময়ে আমি ভয়ানক একটা ভুলও করেছি। এমন একটা ভুল তথ্য দিয়েছি, যেটা আদৌ সত্য নয়। সাবেক প্রোটিয়া এই অধিনায়ক যোগ করেন, কোহলির পরিবারের জন্য যেটা ভালো হয়, সেটাই সবার আগে। কেউ জানে না সেখানে কী ঘটছে। আমি শুধু ওর জন্য শুভকামনাই জানাতে পারি। ওর ছুটি নেওয়ার কারণ যেটাই হোক, সে আরও ভালোভাবে ফিরবে বলে আমি আশা করছি। মূলত ঘরের মাঠে ইংল্যান্ড...